ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের ইফতার মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
Back to news
06 Mar 2026

ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের ইফতার মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ

রাজধানীতে ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল ও সদ্য মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মার্চ ২০২৬, শুক্রবার বিকেলে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্য...

ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের ইফতার মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
06 Mar 2026News & Events
রাজধানীতে ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল ও সদ্য মেডিকেল কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ মার্চ ২০২৬, শুক্রবার বিকেলে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নতুন করে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে নির্বাচন করে তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এর মাধ্যমে চিকিৎসা শিক্ষায় তাদের পথচলাকে সহজ করতে ট্রাস্টের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক ডা. আজমাইন ইকতিদার, সহকারী সাধারণ সম্পাদক ডা. মাহমুদ ইকবাল, সহকারী সাধারণ সম্পাদক ডা. রাবিউল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক ডা. আলী কাওসার বুলবুল এবং অর্থ সম্পাদক মেহেদী হাসান। এছাড়াও ট্রাস্টের সদস্যবৃন্দ, অ্যাম্বাসেডর ও সমন্বয়কারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডা. মোবারক হোসেন বলেন, চিকিৎসকদের কল্যাণে একটি আধুনিক ও অত্যাধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা ট্রাস্টের রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন অনুদানের মাধ্যমে মেধাবী মেডিকেল শিক্ষার্থীদের সহায়তা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ট্রাস্টের ভবিষ্যৎ পরিকল্পনা, চিকিৎসকদের কল্যাণ এবং মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।